মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

নতুন আক্রান্তদের মধ্যে রয়েছে ২ শিশু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৪ এপ্রিল, ২০২০
  • ৩৫০ বার

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে নতুন আক্রান্ত ৯ জনের মধ্যে দুইজন শিশু রয়েছে। আজ শনিবার দুপুর ১২টায় করোনাভাইরাস সংক্রান্ত সার্বিক পরিস্থিতি নিয়ে অনলাইনে লাইভ ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘আক্রান্তদের মধ্যে দুজন শিশু রয়েছে, যাদের বয়স ১০ বছরের নিচে।’

এ ছাড়া অন্য সাতজন আক্রান্তের মধ্যে তিনজনের বয়স ২০-৩০ বছর বয়সের মধ্যে। দুজনের বয়স ৫০-৬০ এর মধ্যে। একজনের বয়স ৬০-৭০ এবং একজনের বয়স ৯০ বছর বলে জানিয়েছেন আইইডিসিআর’র পরিচালক।

এ নিয়ে বাংলাদেশে এই ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭০ জনে। এছাড়া দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দু’জনের মৃত্যু হয়েছে। এখন বাংলাদেশে করোনাভাইরাসে সর্বমোট মৃতের সংখ্যা দাঁড়াল আটজনে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com