মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

রাজধানীর মিরপুর ও বাসাবোতে করোনা রোগী বেশি : আইইডিসিআর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৫ এপ্রিল, ২০২০
  • ৩২৩ বার

রাজধানীর মিরপুর ও বাসাবোতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। অন্যদিকে ঢাকার বাইরে রোগী বেশি না:গঞ্জ, গাইবান্ধা ও মাদারীপুরে।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা বলেছেন, রাজধানী ঢাকার মিরপুর ও বাসাবো এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। মিরপুরে ১১ জন এবং বাসাবোতে ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। রোববার অনলাইনে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

মীরজাদী সেব্রিনা বলেন, আপনারা জানেন মিরপুরের টোলারবাগে একজন করোনা রোগী শনাক্ত হয়েছিল, সেখানে আরও ৬ জন করোনায় আক্রান্ত হন। পুরো মিরপুরে এখন ১১ জনের শরীরে করোনার নমুনা পাওয়া গেছে। এছাড়া বাসাবোতে ৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

তিনি বলেন, নতুন আক্রান্তরা সবাই ক্লাস্টারের (একজন রোগীকে কেন্দ্র করে তার পরিবারের সবার আক্রান্ত হওয়া) অংশ। সংস্পর্শে এসে তারা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত নারায়ণগঞ্জে ১১ জন আক্রান্ত হয়েছেন। আমরা ক্লাস্টার পেয়েছি নারায়ণগঞ্জ, মাদারীপুর, গাইবান্ধা, ঢাকার বাসাবো এবং মিরপুরে।

আইইডিসিআর পরিচালক আরো বলেন, গত ২৪ ঘণ্টায় ১৪টি কেন্দ্রের মাধ্যমে ৩৬৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। ১৮ জনের মধ্যে ১৩ জনকে আইইডিসিআরে শনাক্ত করা হয়। বাকি পাঁচজনকে অন্যান্য হাসপাতালে শনাক্ত করা হয়। তিনি বলেন, মোট চিকিৎসাধীন ৪৬ জন যাদের মধ্যে ৩২ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আর বাকি ১৪ জন্য বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। ১৮ জনের মধ্যে ১২ জন ঢাকার, পাঁচজন নারায়ণগঞ্জ ও মাদারীপুরে একজন। যিনি মারা গেছেন তার বাড়ি নারায়ণগঞ্জ ও বয়স ৫০ বছর।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com