মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

পটুয়াখালীতে পৃথক স্থানে বজ্রপাতে তিন জনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৫ এপ্রিল, ২০২০
  • ৩৬৫ বার

পটুয়াখালীতে পৃথক স্থানে বজ্রপাতে তিন জনের মৃত্যু হয়েছে। এরা হলেন, জাহাঙ্গীর তালুকদার (৩৫), মো. হাবিব হাওলাদার (৫২) ও জোবায়ের খান (২২)। তিনটি ঘটনাই ঘটেছে রোববার দুপুরে।

রোববার দুপুরে পটুয়াখালী সদর উপজেলার খলিসাখালীতে রিক্সা চালিয়ে বাড়ি ফেরার সময় জাহাঙ্গীর তালুকদারের মৃত্যু হয়। তার বাবার নাম মৃত আজাহার তালুকদার।

প্রায় একই সময় জেলার মির্জাগঞ্জ ২য় খন্ড এলাকায় বজ্রপাতে মৃত্যু হয় মো. হাবিব হাওলাদার নামের এক কৃষকের। ঘটনার সময় তার ছেলে তারেক (১৫) গুরুতর আহত হয়। নিহত হাবিব মাধবখালী ইউনিয়নের বাজিতা ২য় খন্ড গ্রামের মৃত হাতেম হাওলাদারের ছেলে। জানা যায়, রোববার দুপুরে প্রচণ্ড ঝড়ের মধ্যে মাঠে থেকে গরু নিয়ে আসার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে গলাচিপা উপজেলার ছোনখোলা গ্রামের রফিজ খানের ছেলে জোবায়ের খান( ২২) এর মৃত্যু হয়েছে । সে গরু আনতে মাঠে গিয়েছিল । পেশায় ছাত্র । জানা যায়, রোববার দুপুরে প্রচন্ড ঝড়ের সাথে বজ্রপাতে তাদের মৃত্যু ঘটে ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com