শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

নিউইয়র্কে করোনা কেড়ে নিল বাংলাদেশি ২ ভাইয়ের প্রাণ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৫ এপ্রিল, ২০২০
  • ৬৯০ বার

নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার করোনায় আক্রান্ত হয়ে নিউজার্সি রাজ্যের আটলান্টিক শহরের একটি হাসপাতালে মৃত্যু হয় ইকবাল হক ভূঁইয়া প্রিন্সের।

আর এক সপ্তাহ আগে প্রিন্সের বড় ভাই শিপন আহমদেরও নিউইয়র্কের একটি হাসপাতালে করোনায় আক্রান্ত হয় মারা যান।

তারা দুজন এস্টোরিয়ার বাসিন্দা। তাদের বাড়ি ঢাকার গোপীবাগে।

এ নিয়ে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে ৬৪ জন বাংলাদেশির মৃত্যু হলো। এছাড়া অনেক বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক। আক্রান্তের সংখ্যা কয়েক শতাধিক।

প্রসঙ্গত বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে শনিবার একদিনেই ১২২৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা তিন লাখ ছাড়িয়ে গেছে। আর মৃত্যু হয়েছে আট হাজারের বেশি মানুষের।

নিউইয়র্ক অঙ্গরাজ্যে মোট কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা এক লাখ ১৩ হাজার, যা বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যায় চতুর্থ স্থানে থাকা জার্মানির চেয়েও অনেক বেশি এবং প্রায় ইতালির মোট সংখ্যার কাছকাছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com