শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

নিউইয়র্কে করোনায় কন্ঠশিল্পী বীনা মজুমদারের মৃত্যু:সংগীতভূবনে নেমে এসেছে শোকের ছায়া

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
  • ৩৫৫ বার

প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়ে মারা গেলেন বিটিভি ও রেডিওর পল্লীগীতির জনপ্রিয় কন্ঠশিল্পী বীনা মজুমদার।(ইন্না লিল্লাহি… রাজেউন)। ১৪ এপ্রিল (মঙ্গলবার) স্থানীয় সময় সকাল ৮টায় নিউইয়র্কের জ্যামাইকা হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

এদিকে ১৪ এপ্রিল রাতে এক ফেসবুক স্ট্যাটাসে বীনা মজুমদারের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শো-টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম॥

বীনা মজুমদার ছিলেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত পল্লীগীতি শিল্পী। বেশ কয়েক বছর ধরে নিউইয়র্কে বসবাস করছিলেন।বীনা মজুমদারের দেশের বাডী ফরিদ পুর জেলায়॥

বীনা মজুমদারের মৃত্যুতে সংগীতভূবনে শোকের ছায়া নেমে এসেছে।শো-টাইম মিউজিক সহ সংগীত শিল্পীদের গ্রুপ রেশ ও বাংলাদেশ ফোক আর্ট কাউন্সিল শোক প্রকাশ করেছে।

সোশ্যাল মিডিয়ায় সংগীতাঙ্গনের অনেকেই তার আত্মার মাগফেরাত কামনা করে পোস্ট দিচ্ছেন।

যুক্তরাষ্ট্রে কোভিড উনিশে আক্রান্ত হয়ে একদিনে ৫ বাংলাদেশিসহ রেকর্ড ২ হাজার ৫শত ৫৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মারা গেলেন ২৬ হাজারের বেশি মানুষ।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মোট ১৪৩ জন বাংলাদেশির মৃত্যু হলো। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন সাড়ে ২৬ হাজারের বেশি মানুষ। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ১৩ হাজারের বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে নিউইয়র্কে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com