মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

সমগ্র বাংলাদেশকে করোনা সংক্রমণের ঝূঁকিপুর্ণ এলাকা ঘোষণা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০
  • ৩২৩ বার

করোনা বাংলাদেশের বিভিন্ন এলাকায় রোগের সংক্রমণ ঘটিয়েছে বলে স্বাস্থ্য অধিদফতর সমগ্র বাংলাদেশকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন ২০১৮ ধারার ক্ষমতা বলে সংক্রমণের ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করেছে। এ আইনের বলে স্বাস্থ্য অধিদফতর জনসাধারণের প্রতি তিনটি নির্দেশনাবলী জারি করেছে।

এ নির্দেশনাবলী কঠোরভাবে অনুসরণ করার জন্য অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। আইনটি আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকেই কার্যকর হয়েছে।

নির্দেশনাবলীর প্রথমটি হলো- করোনা ভাইরাসের সংক্রমণ প্রশমনে জনগণকে অবশ্যই ঘরে অবস্থান করতে হবে। অতীব জরুরী প্রয়োজন ব্যতিত ঘরের বাইরে বের হওয়া যাবে না। দ্বিতীয় নির্দেশ হিসেবে বলা হয়েছে- এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচল কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং তৃতীয় নির্দেশটি হলো- সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত কেউ ঘরের বাইরে যেতে পারবে না।

এ আদেশ আমান্যকারীর বিরুদ্ধে উপরে বর্ণিত আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com