বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের মসজিদে ভয়াবহ বন্দুক হামলা লাইভ করার অভিযোগে কিশোরীর বিরুদ্ধে হত্যা মামলা টাইমস স্কয়ারে পুলিশের গুলি: ছুরিকাঘাতে একজন নিহত, গুলিতে নারীও নিহত ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী

রাজধানীতে ৬ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে তালা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭২ বার

দশ দফা নির্দেশনা বাস্তবায়নে প্রথম দিনের অভিযানে রাজধানীর ছয়টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে আরও কয়েকটিকে সতর্ক করা হয়েছে। বন্ধ হওয়া এসব প্রতিষ্ঠানের তিনটিই রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালের বিপরীতের মুক্তিযোদ্ধা টাওয়ারে অবস্থিত। নিবন্ধন না থাকার পাশাপাশি দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের ভাগিয়ে নিত এসব প্রতিষ্ঠান।

বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলো হলো মুক্তিযোদ্ধা টাওয়ারের রেডিয়ান ও রাজধানী ব্লাড ব্যাংক এবং টিজি হাসপাতাল। এছাড়া মিরপুরের ইসিবিতে আল হাকিমী চক্ষু হাসপাতাল, কালশীর এশিয়ান ডায়াগনস্টিক সেন্টার এবং এ এইচ এস ডায়ালাইসিস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।

আজ মঙ্গলবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. মো. বিল্লাল হোসেন এ তথ্য জানান।

অভিযানের প্রথম দিন রামপুরা-বনশ্রী ও মিরপুর অঞ্চলে মাঠ পর্যায়ে তদারকি করে অধিদপ্তরের দুটি টিম। আগামীকাল বুধবার থেকে ছয়টি টিম একসঙ্গে কাজ করবে।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক অফিস আদেশে ডায়গনস্টিক সেন্টারের লাইসেন্স প্রবেশপথে টানানো, তথ্য কর্মকর্তা নিয়োগ ও লেবার রুম প্রটোকল বাধ্যবাধকতাসহ ১০ দফা নির্দেশনা দেয় অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com