বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ২,৭০০ জনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ৩৫৮ বার

মহামারি করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে ২ হাজার ৭০০ মানুষের মৃত্যু হয়েছে। মঙ্গলবার জন হপকিন্স ইউনিভার্সিটির দেয়া সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।

বাল্টিমোরভিত্তিক এ ইউনিভার্সিটি জানায়, বৈশ্বিক এ মহামারির শুরু থেকে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ ভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়ে এখন ৮ লাখ ছাড়িয়ে গেছে এবং সেই সাথে মৃতের সংখ্যা বেড়ে মোট ৪৪ হাজার ৮৪৫ জনে দাঁড়িয়েছে।

ওই ইউনিভার্সিটি আরো জানায়, সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরো প্রায় ৪০ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে, দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ ভাইরাসে মৃতের
ও আক্রান্তের সংখ্যা বিশ্বের অন্য যেকোনো দেশের চেয়ে অনেক বেশি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com