মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

বাংলাদেশে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৫, আক্রান্ত ৪১৮

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
  • ৩০৯ বার

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে পাঁচজনের এবং আক্রান্ত হয়েছেন ৪১৮ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৪৫ জনে এবং আক্রান্ত ৫৪১৬ জন।

আজ রোববার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৬৮০টি, পরীক্ষা করা হয়েছে ৩৪৭৬টি।

মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, পাঁচজনের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী। এদের মধ্যে ঢাকার চারজন এবং একজন ঢাকার পার্শ্ববর্তী ঢাকার দোহারের।

মারা যাওয়া ব্যক্তিদের বয়স সম্পর্কে জানানো হয়, এদের মধ্যে একটি শিশুও রয়েছে। এছাড়া ষাটোর্ধ্ব একজন ও ৫১ থেকে ৬০ বছরের মধ্যে বাকি তিনজন।

৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানায় সরকার।

১৮ মার্চ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com