রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

ফিলিস্তিনিদের ন্যায়বিচারে দৃঢ় থাকার আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১ মে, ২০২৪
  • ১০৬ বার

আরব ও মুসলিম দেশগুলোকে ফিলিস্তিনি জনগণের জন্য ন্যায়বিচারের দাবিতে ‘ঐক্য ও দৃঢ়’ থাকার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

মঙ্গলবার তিনি এ আহ্বান জানান। বুধবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

‘ফিলিস্তিনের বিরুদ্ধে সংঘটিত সমস্ত অপরাধ ও নৃশংসতার জন্য ন্যায়বিচার’ করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে আনোয়ার বলেন, ‘সব দেশকে ইসরাইলের অবৈধ আগ্রাসন এবং ফিলিস্তিনি ভূমি দখলের বিরুদ্ধে আপত্তি জানানো দরকার, যা এই দীর্ঘস্থায়ী সংঘাতের প্রধান কারণ।’

রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকের ফাঁকে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে দেখা করার পর আনোয়ারের এই বিবৃতি প্রকাশ করা হয়েছে।

এদিকে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক আদালতের একটি অস্থায়ী রায়কে লঙ্ঘন করে ইসরাইল গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে। ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ হামলায় কমপক্ষে ৩৪ হাজার ৫৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছে আরো প্রায় ৭৭ হাজার ৫৭৫ জন।

গাজার উপর ইসরাইলি এ আগ্রাসনের কারণে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সঙ্কটের মধ্যে ভূখণ্ডের প্রায় ৮৫ শতাংশ জনসংখ্যাকে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির দিকে ঠেলে দিয়েছে। জাতিসঙ্ঘের মতে, এ হামলায় ছিটমহলের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।
সূত্র : মিডল ইস্ট মনিটর

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com