রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

রাফায় হামলার জেরে ইসরাইলে গোলবারুদের চালান স্থগিত করলো যুক্তরাষ্ট্র

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৮ মে, ২০২৪
  • ১১৯ বার

মার্কিন সতর্ক বাণী সত্ত্বেও গাজার দক্ষিণের শহর রাফায় পূর্ণমাত্রায় অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। এতে শেষ সপ্তাহে গোলাবারুদের একটি চালান ইসরাইলে পাঠায়নি যুক্তরাষ্ট্র। গাজার দক্ষিণের শহর রাফায় পূর্ণমাত্রায় হামলার আশঙ্কায় গোলাবরুদের ওই চালানটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন উচ্চপদস্থ এক কর্মকর্তা। মঙ্গলবার এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।

খবরে বলা হয়েছে, গত সপ্তাহের বোমার একটি চালান ইসরাইলে পাঠানো হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন ওই কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া পরবর্তী চালানও পাঠানো হবে কিনা সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি শুধু গত এক সপ্তাহের তথ্য জানিয়েছেন গণমাধ্যটিকে।

এদিকে জাতিসংঘ সহ মার্কিন সতর্ক বাণী উপেক্ষা করে রাফায় পূর্ণমাত্রায় হামলা চালানোর নির্দেশ দিয়েছে নেতানিয়াহু। পুরো রাফা অঞ্চল ইসরাইলি ট্যাঙ্ক দিয়ে ঘেরাও করা হয়েছে। এছাড়া কারেম শালম ও রাফা সীমান্তের দখল নিয়েছে ইসরাইলি ডিফেন্স ফোর্স (আইডিএফ)। এতে রাফায় গাজায় কোনো সহায়তা প্রবেশ করতে পারছেনা বলে অভিযোগ করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থার কর্মীরা।

তারা বলছেন, সেখানে ক্রমাগতভাবে মানবিক সহায়তা প্রবেশে বাধা দিয়ে আসছে তেল আবিব। এতে খাদ্য ও চিকিৎসা সরঞ্জামের অভাবে তীব্র মৃত্যু ঝুঁকিতে রয়েছে সমগ্র গাজাবাসী। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে অবরুদ্ধ সীমান্ত খুলে দেয়ার আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com