শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬ ২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

না ফেরার দেশে ‘দ্য বডিগার্ড’খ্যাত অভিনেতা বিল কবস

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১৮৩ বার

হলিউড সিনেমা ‘দ্য বডিগার্ড’খ্যাত অভিনেতা বিল কবস মারা গেছেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজ বাড়িতে মঙ্গলবার ৯০ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বার্ধক্যজনিত কারণেই স্বাভাবিক মৃত্যু হয়েছে বিল কবসের। সামাজিক যোগযোগমাধ্যম অভিনেতার মারা যাওয়ার খবরটি নিশ্চিত করেছেন তার পরিবারের এক সদস্য।

কবসের দীর্ঘদিনের প্রতিনিধি সুসান জাচারি এক বিবৃতিতে বলেন, ‘তিনি (বিল) অনুগত এবং প্রিয় ছিলেন… একজন অনুপ্রেরণাদায়ক অভিনেতা, পরিচালক ও মানুষ। যারা তাকে চিনতেন তারা সবাই তাকে খুব মিস করবেন।’

ক্যারিয়ারে প্রায় ২০০টি চলচ্চিত্র ও ধারাবাহিকে অভিনয় করেছেন বিল কবস। ‘দ্য হাডসাকার প্রক্সি’, ‘দ্য বডিগার্ড’ ও ‘নাইট অ্যাট দ্য মিউজিয়াম’র মতো একাধিক সুপারহিট চলচ্চিত্রের জন্য চিরস্মরণীয় তিনি।

১৯৭৪ সালে ‘দ্য টেকিং অব পেলহাম ওয়ান টু থ্রি’তে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেছিলেন বিল কবস।

তাকে ‘এয়ার বাড’ (১৯৯৭) তে প্রশিক্ষক, ‘নাইট অ্যাট দ্য মিউজিয়াম’ (২০০৬) সিনেমায় সিকিউরিটি গার্ড এবং ‘দ্য গ্রেগরি হাইন্স শো’তে বাবার ভূমিকাতেও দেখা গিয়েছিল। বিল তার ক্যারিয়ারে একাধিক স্মরণীয় চরিত্রের জন্য পরিচিত।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com