শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

হঠাৎ বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২০
  • ৩১৬ বার

অসুস্থ হয়ে পড়লেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। রোববার সন্ধ্যায় তিনি হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়ায় হয়। দিল্লির এইমস হাসপাতালে কার্ডিও বিভাগে তিনি এই মুহূর্তে চিকিৎসকদের পর্যবেক্ষণাধীন রয়েছেন।

গত পরশুও কংগ্রেসের ওয়ার্কিং কমিটির ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী। কোনো শারিরীক সমস্যা ছিল না। সূত্রের খবর, রোববার সন্ধ্যাতে তিনি তীব্র বুকে ব্যথা অনুভব করেন। স্থানীয় সময় রাত ৮.৪০ নাগাদ তাকে হাসপতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে এইমস-এর স্বনামধন্য় হৃদরোগ বিশেষজ্ঞ নীতিশ নায়েকের অধীনে ভর্তি রয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা সাবেক ভারতীয় প্রধানমন্ত্রী। অবশ্য তাকে আইসিউ-তে নেয়া হয়নি।

এইএমস সূত্রে খবর, সাবেক প্রধানমন্ত্রীর শ্বাসকষ্টজনিত সমস্যাও রয়েছে। অতীতে তার হার্ট সার্জারিও হয়েছে। তিনি কী ওষুধ খেতেন, শারীরিক অবস্থা ঠিক কেমন ছিল খতিয়ে দেখছেন এইমস-এর চিকিৎসকদের দল।
সূত্র : নিউজ ১৮

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com