বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের মসজিদে ভয়াবহ বন্দুক হামলা লাইভ করার অভিযোগে কিশোরীর বিরুদ্ধে হত্যা মামলা টাইমস স্কয়ারে পুলিশের গুলি: ছুরিকাঘাতে একজন নিহত, গুলিতে নারীও নিহত ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বাংলাদেশ ডেইলি অনলাইন:
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ১৬৮ বার

টানা ছয়দিন বন্ধ থাকার পর সীমিত পরিসরে ঢাকা-বরিশাল রুটের যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু হয়েছে। গতকাল শুক্রবার রাত পৌনে ৯টার দিকে এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি যাত্রী নিয়ে বরিশাল নদীবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। লঞ্চটি আজ শনিবার ভোরে ঢাকার সদরঘাটে পৌঁছে।

বরিশাল নদী বন্দর সূত্রে জানা গেছে, কারফিউয়ের কারণে যাত্রী না থাকায় ২০ জুলাই সকাল থেকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ওইদিন থেকেই ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল বন্ধ ছিল। এরপর কারফিউ শিথিল হলে টানা ৬ দিন পরে শুক্রবার রাতে বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু হয়।

বিআইডব্লিউটিএ নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক রিয়াদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার রাতে বরিশাল থেকে সরাসরি ঢাকার উদ্দেশ্যে এম ভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি রওনা দেয়। পাশাপাশি ঝালকাঠি থেকে এমভি সুন্দরবন-১২ নামের আরও একটি লঞ্চ রাতে বরিশাল নদীবন্দর থেকে যাত্রী নিয়ে চাঁদুপর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। লঞ্চ দুটি আজ ভোরে ঢাকার সদরঘাটে পৌঁছেছে।

এম ভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সুপারভাইজার মাসুদ জানান, একটি লঞ্চ থাকায় যাত্রীর চাপ কিছুটা বেশি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com