শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬ ২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

‘রাষ্ট্র যাতে ওকে বীরের মর্যাদা প্রদান করে’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ২৫০ বার

দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান অস্থিরতায় আহত ও নিহত হয়েছেন অনেকে। নারায়ণগঞ্জ সদরের নয়ামাটির বাসার ছাদে খেলতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায় সাড়ে ৬ বছরের রিয়া গোপ। রিয়ার মৃত্যুর খবরটি প্রকাশ্যে আসার পর অনেকে মর্মাহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শোকও জানাচ্ছেন কেউ কেউ।

অভিনয়শিল্পী ও প্রযোজক ইরেশ যাকের ফেসবুকে লিখেছেন, ‘আমাদের কন্যা মেহার বয়স পাঁচ। মেহাও তো দুপুরে ছাদে খেলতে যেতে পারত। ভেবে দেখলাম, মেহা যদি ইউনিভার্সিটিতে পড়ত, রাস্তায় যেতে চাইত, আমি থামাতাম না। থামাতে পারতাম না।’

তিনি আরও লিখেছেন, ‘ও (মেহা) যদি ফেরত না আসত, আমার জীবনটা ধ্বংস হয়ে যেত। কিন্তু গর্বে আমার বুকটা ফেটে যেত। আমি চাইতাম, রাষ্ট্র যাতে ওকে বীরের মর্যাদা প্রদান করে। ওর খুনিদের বিচার করে।’

উল্লেখ্য, ইরেশ যাকের ও মিম রশীদ দম্পতির মেয়ে মেহা রশীদ যাকেরের জন্ম ২০১৯ সালের ৭ আগস্ট। এখন মেহার বয়স ৪ বছর ১১ মাস। মেহার দাদা-দাদি অভিনেতা আলী যাকের ও অভিনেত্রী সারা যাকের। খালা অভিনেত্রী মিথিলা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com