শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

করোনাভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা ২ লাখ ৮৭ হাজার ছাড়ালো

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ৫৮৬ বার

করোনাভাইরাস মহামারিতে মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৮৭ হাজার ৩৩২ জনে।

এ পর্যন্ত সারা বিশ্বে কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৭ হাজার ৪৯৬ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত ২৪ লাখ ৪১ হাজার ১২৬ জনের মধ্যে স্থির অবস্থায় রয়েছেন ২৩ লাখ ৯৪ হাজার ১৯০ জন, যা মোট আক্রান্তের ৯৮ শতাংশ।

এছাড়া, বর্তমানে আক্রান্ত ৪৬ হাজার ৯৩৬ জন গুরুতর অবস্থায় রয়েছেন, যা মোট রোগীর মাত্র দুই শতাংশ।

গত বছরে ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত কোভিড-১৯ এ মোট আক্রান্ত হয়েছেন ৪২ লাখ ৫৫ হাজার ৯৫৪ জন।

উল্লেখ্য, গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এদিকে, করোনাভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ বুলেটিনে সোমবার স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, বাংলাদেশে নতুন করে আরো এক হাজার ৩৪ জন আক্রান্ত হয়েছে এবং একদিনে ১৩ জনের মৃত্যুসহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৯ জনে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com