বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

ইরানে হামাস প্রধান ইসমাইল হানিয়া নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ১৩৫ বার

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। ইরানের রাজধানী তেহরানে আজ বুধবার ভোরে এক গুপ্ত হামলার শিকার হয়েছেন তিনি। হামাস এই ঘটনার জন্য ইসরাইলকে দায়ী করেছে। ইসরাইল এ ব্যাপরে কোনো মন্তব্য করেনি।

ইরানের ইসলামিক রেভ্যুলশনারি গার্ড কোরের (আইআরজিসি) এক বিবৃতির উদ্ধৃতি দিযে ইরানি মিডিয়ার খবরে বলা হয়, হানিয়া যে ভবনে থাকতেন, সেখানে হামলা হয়। হামলায় হানিয়া এবং তার এক দেহরক্ষী নিহত হয়েছেন। ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে হামাসের রাজনৈতিক প্রধান হানিয়া তেহরান গিয়েছিলেন।

বুধবার সকালে এক বিবৃতিতে হামাস জানিয়েছে, ‘তেহরানের বাসভবনে বিশ্বাসঘাতক ইহুদিবাদী হামলা হয়েছিল।’ হামলাটি কিভাবে হয়েছে, তা নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ।

চলমান গাজা যুদ্ধে ইতোপূর্বে হানিয়া বেশ কয়েকজন ঘনিষ্ঠ স্বজনকে হারিয়েছেন। এপ্রিলে ইসরাইলি বিমান হামলায় তার তিন ছেলে ও চার নাতি-নাতনি নিহত হয়। গত মাসে তার এক বোনকে হত্যা করা হয়।

৬২ বছর বয়স্ক হানিয়া কাতারে প্রবাস জীবনযাপন করছিলেন।

হানিয়া গাজা সিটির কাছে এক উদ্বাস্তু শিবিরে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮০-এর দশকে প্রথম ইন্তিফাদা আন্দোলনের সময় হামাসে যোগ দেন। ২০১৭ সালে তিনি হামাসের প্রধান হন।

সূত্র : আল জাজিরা, টাইমস অব ইসরাইল, জেরুসালেম পোস্ট এবং অন্যান্য

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com