বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মানুষকে সুবিচার পাওয়ার নিশ্চয়তা দিতে চাই : অ্যাটর্নি জেনারেল ট্রাম্প যুদ্ধ থামিয়ে দিতে পারেন, শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর শিশুদের যৌন নিপীড়ন মামলায় মেটাকে ৪৫০০ কোটি টাকা জরিমানা পদ্মায় বাসডুবি: পরিচয় মিলল নিহত ২৬ জনের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের সচিব পদে বড় রদবদল জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা গ্লোবাল সামিটে মেলানিয়া ট্রাম্পসহ ফার্স্ট লেডিদের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ অঙ্গসংগঠনের মেয়াদহীন কমিটির চাপ বিএনপির কাঁধে স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল পাকিস্তান

যুক্তরাষ্ট্রে মৃত্যু ৮০ হাজার ছাড়িয়েছে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ৩০৮ বার

মহামারি করোনাভাইরাসের কারণে সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র। চীনে উৎপত্তি হলেও যুক্তরাষ্ট্রে এই ভাইরাস সবচেয়ে বেশি মহামারি রূপ নিয়েছে। দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে ৮০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, যুক্তরাষ্ট্রে কমপক্ষে ১৩ লাখ ৪৭ হাজার ১৫১ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং ৮০ হাজার ৩৭৮ জনের মৃত্যু হয়েছে।

যুক্তরাষ্ট্রে গতকাল সোমবার একদিনে মোট ১৭ হাজার ৩৬০ জন আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৮৫০ জনের।

যুক্তরাষ্ট্রের বিপর্যস্ত অঙ্গরাজ্যগুলোর মধ্যে প্রথম দিকে রয়েছে নিউইয়র্ক, নিউ জার্সি, ইলিনয়েস এবং ম্যাসাচুসেটস। নিউইয়র্কে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩ লাখ ৩৭ হাজারের বেশি মানুষ এবং মৃত্যু হয়েছে ২৬ হাজার ৭২১ জনের। নিউ জার্সিতে আক্রান্ত ১ লাখ ৪০ হাজারের বেশি এবং মৃত্যু হয়েছে ৯ হাজার ৩৪০ জনের।

যুক্তরাষ্ট্রে করোনার পরীক্ষা আরও বাড়ানোর জন্য আজ মঙ্গলবার ট্রাম্প প্রশাসন অঙ্গরাজ্যগুলোকে ১১ বিলিয়ন মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, বিশ্বব্যাপী এই মহামারিতে আক্রান্ত হয়েছে ৪২ লাখ ৫৪ হাজারের বেশি মানুষ। আর মৃত্যু হয়েছে ২ লাখ ৮৭ হাজার ২৯৩ জনের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com