বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বাল্যবিবাহ, বহুবিবাহ ও জালিয়াতি রোধ সহজ হবে: আইনমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন হুইপ দুলু পে-স্কেলের পরও দুর্নীতি হলে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে নামবে জনগণ-ভোলায় সারজিস আলম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্ট ভবন নির্মাণে ভুয়া বিলে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ স্থানীয় নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেবো না: সিইসি চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর যেন ফিরে এসেছে নব্বইয়ের দশক এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশের তারিখ ঘোষণা

টেকনাফে অনুপ্রবেশকালে নারী ও শিশুসহ ৩৭ রোহিঙ্গা আটক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ২২৮ বার

কক্সবাজার টেকনাফে সাগরপথে ট্রলারযোগে মিয়ানমার থেকে অনুপ্রবেশকালে নারী ও শিশুসহ ৩৭ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার সৈকত দিয়ে এসব রোহিঙ্গা অনুপ্রবেশ করে বলে জানান টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।

তবে নারী, পুরুষ ও শিশু কতজন করে তা নিশ্চিত করতে পারেননি তিনি।

স্থানীয়দের বরাতে গিয়াস উদ্দিন বলেন, মঙ্গলবার রাতে টেকনাফের জাহাজপুরা সৈকত পয়েন্ট সাগর দিয়ে ট্রলার যোগে একদল রোহিঙ্গা অনুপ্রবেশ করে। এসময় স্থানীয়রা দেখতে পেয়ে তাদের ধরে ফেলে। পরে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে এসব রোহিঙ্গাকে উদ্ধার করেছে।

উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানিয়েছে, তারা মিয়ানমার থেকে টাকার বিনিময়ে দালালদের মাধ্যমে সাগরপথে অনুপ্রবেশ করেছে।

ওসি জানান, উদ্ধার হওয়া রোহিঙ্গাদের ব্যাপারে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। নির্বাহী প্রশাসনের সংশ্লিষ্টদের নির্দেশনা মোতাবেক এসব রোহিঙ্গাদের ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

উদ্ধার হওয়া রোহিঙ্গারা বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রে রয়েছে বলে জানান ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com