বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

ইরান-ইসরাইলের মধ্যে ‘সরাসরি সংঘর্ষ’, আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১১৮ বার

ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল। শুক্রবার (২৫ অক্টোবর) স্থানীয় সময় ভোর রাতে দেশটির রাজধানী তেহরান ও কারাজ শহরে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল। এর মাধ্যমে ইরান ও ইসরাইলের মধ্যে ‘সরাসরি সংঘর্ষ’ শুরু হলো যেটা আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে।

শনিবার (২৬ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় ইসরাইলের হামলার প্রতিবেদন আল-জাজিরা জর্ডান থেকে করছে কারণ এটি ইসরাইল ও অধিকৃত পশ্চিম তীর থেকে নিষিদ্ধ করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইসরাইল ও ইরানের মধ্যে এখন সরাসরি সংঘর্ষ চলছে। এতদিন এই দুই দেশের মধ্যে প্রক্সি যুদ্ধ চলতো। ইরানে হামলার মাধ্যমে ইসরাইল মুখোমুখি অবস্থান নিয়েছে।

এতে আরো বলা হয়, ইরান-ইসরাইলের মধ্যে এই সংঘর্ষ আন্তর্জাতিক অভিনেতা, মার্কিন যুক্তরাষ্ট্র ও এই অঞ্চলের অনেক লোকের জন্য খুবই উদ্বেগজনক।

আল-জাজিরা জানিয়েছে, উদ্বেগের বিষয় হলো- এমন সময় ইসরাইল ইরানে হামলা চালালো যখন একটি বিস্তৃত আঞ্চলিক উত্তেজনা সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ১ অক্টোবর রাতে ইরানের সামরিক বাহিনী (আইআরজিসি) ইসরাইলের সামরিক, গুপ্তচর এবং গোয়েন্দা ঘাঁটিগুলো লক্ষ্যে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা চালায়।
সূত্র : আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com