রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১০২ বার

বিসিএসসহ সব সরকারি চাকরি আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করেছে সরকার। আজ বুধবার প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।

তিনি আরও জানান, বিসিএসে প্রতিবন্ধী আবেদনকারীদের অন্যদের মতো নির্ধারিত ফির বাইরে বাড়তি কোনো অর্থ দিতে হবে না।

এর আগে, গত সোমবার বিসিএস পরীক্ষার আবেদন ফি ও ভাইভার নম্বর কমানোর প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠায় বাংলাদেশ সরকারি কর্ম সার্ভিস কমিশন (পিএসসি)।

পিএসসির একজন কর্মকর্তা সেদিন সংবাদমাধ্যমকে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দাবি ছিল বিসিএসের আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ৩৫০ টাকা করার। এটা শুধু বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের নয়, সাধারণ শিক্ষার্থীদের দাবি ছিল। তাদের দাবির প্রতি সম্মান দেখিয়ে এ প্রস্তাব করা হয়েছে। আর প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ১০০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

তিনি জানান, বিসিএস পরীক্ষার মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর ২০০ নম্বরের মৌখিক পরীক্ষার স্থলে ১০০ নম্বর করার প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com