রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

বিধ্বস্ত না গুলিতে ভূপাতিত : কী হয়েছে আসাদের বিমানের?

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৯৬ বার

সিরিয়ার পলাতক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিমান গুলিতে ভূপাতিত বা অন্য কোনো কারণে বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে গুঞ্জনের সৃষ্টি হয়েছে। আর এতে তিনি নিহত হয়ে থাকতে পারেন বলেও কেউ কেউ বলেছেন। বিদ্রোহীদের অগ্রযাত্রার মুখে রোববার ভোরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দামেস্ক থেকে বিমানে করে পালিয়ে যান। তিনি কোথায় গেছেন, তা এখন পর্যন্ত জানা যায়নি। কোনো দেশ তার সেখানে যাওয়ার কথা প্রকাশ করেনি। সিরিয়ার কোথাও তিনি আছেন বলেও জানা যায়নি। ফলে তার অবস্থান নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

অনলাইন ট্র্যাকার ফ্লাইটরাডার২৪ডটকমের ওপেন-সোর্স তথ্যে দেখা যায়, বিদ্রোহীরা যখন রাজধানীর নিয়ন্ত্রণ দাবি করছিল, তখন দামেস্ক বিমানবন্দর থেকে সিরিয়ান এয়ারের একটি বিমান উড্ডয়ন করে। ওই বিমানে বাশার আল-আসাদ ছিলেন বলে ধারণা করা হচ্ছে। ইলিশিন ২-৭৬টি নামের ওই বিমানটি প্রাথমিকভাবে সিরিয়ার উপকূলীয় এলাকার দিকে এগিয়ে যেতে থাকে।

তবে হঠাৎ করেই এটি ইউ-টার্ন নিয়ে বিপরীত দিকে যেতে থাকে। এরপরই হোমস নগরীর কাছে রাডার থেকে হারিয়ে যায় বিমানটি।

বার্তা সংস্থা রয়টার্সও বিমানটির কোনো সন্ধান দিতে পারেনি।

দুটি সিরিয়ান সূত্র জানায়, বিমানটি বিধ্বস্ত হয়ে আসাদ নিহত হয়ে থাকতে পারেন। সূত্র দুটি জানায়, বিমানটির ইউ-টার্ন নেয়াটা রহস্যজনক মনে হয়েছে। আর এরপরই এটি অজ্ঞাত কারণে অদৃশ্য হয়ে যায়।

সূত্র : ইন্ডিয়া টুডে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com