বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

জুলাই বিপ্লবের কন্যাদের গল্প শুনলেন ড. ইউনূস

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৭৬ বার
জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী আন্দোলনে মেয়েদের সরব অংশগ্রহণ ছিল। সেই উত্তাল সময়ে আন্দোলনে অংশ নেওয়া মেয়েদের সঙ্গে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা শিক্ষার্থীদের নানাভাবে প্রেরণা ও উৎসাহ ও দেওয়ার চেষ্টা করেন এবং তাদের আশা-আকাঙ্ক্ষা ও দাবির কথা শোনেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
এতে জুলাই মাসে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীরা অংশ নেন। এ ছাড়া কর্মজীবী নারীদেরও অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, আজকের (১০ ডিসেম্বর)  জুলাই বিপ্লবের কন্যাদের কীর্তিগাথা ও অবদানকে উপজীব্য করে ‘জুলাইয়ের কন্যারা… আমরা তোমাদের হারিয়ে যেতে দেব না’ শীর্ষক নারী সমাবেশে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

শিক্ষার্থীরা উৎসাহ ও উদ্দীপনায় প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের আশা-আকাঙ্ক্ষা ও দাবির কথা জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com