শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

মধ্যরাতের ঝড়ে যুক্তরাষ্ট্রে ২৭ জনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৪৭ বার

যুক্তরাষ্ট্রের মিসৌরি এবং কেনটাকিকে ভয়াবহ টর্নেডোর তাণ্ডবে অন্তত ২৭ জন নিহত হয়েছেন।

কেনটাকির গভর্নর অ্যান্ডি বেসার শনিবার (১৭ মে) মাইক্রো ব্লগিং সাইট এক্সে জানিয়েছেন, শুক্রবার মধ্যরাতের ঝড়ে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে।

অপরদিকে মিসৌরিতে অন্তত সাতজনের মৃত্যুর তথ্য জানিয়েছে সেখানকার কর্তৃপক্ষ।

টর্নেডোর আঘাতে ধসে পড়া বাড়িঘরের নিচে অনেকে আটকে পড়ে আছেন বলেও জানিয়েছে তারা। তাদের খুঁজে পেতে ও উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে।

পার্শ্ববর্তী আরো দুই অঙ্গরাজ্যে টর্নেডোর তাণ্ডবে আরো দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর আল-জাজিরা ও নিউইয়র্ক পোস্টের।

মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে ওই দুই অঙ্গরাজ্যের কর্মকর্তারা শনিবার জানিয়েছেন।

কেনটাকির কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার মধ্যরাতে লরেল কাউন্টিতে টর্নেডো আঘাত হানলে অনেকে আহত হন।

স্থানীয় পুলিশ কর্মকর্তা জন রুট সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে বলেছেন, ক্ষতিগ্রস্ত এলাকায় বেঁচে থাকাদের উদ্ধারে কাজ চলছে।

মিসৌরির সেন্ট লুইসের মেয়র কারা স্পেনসার নিশ্চিত করেছেন তার শহরে পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া টর্নেডোতে অন্তত পাঁচ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি।

কারা স্পেনসার সাংবাদিকদের বলেন, আমাদের শহর আজ শোক পালন করছে। জানমালের যে ক্ষতি হয়েছে সেটি সত্যি, সত্যিই অনেক ভয়াবহ।

সেন্ট লুইসের ২০৯ কিলোমিটার দক্ষিণের স্কট কাউন্টিতে আরেকটি টর্নেডো আঘাত হানে।

সেখানে দুজনের মৃত্যু হয়। আহত অনেক মানুষ। এছাড়া অসংখ্য ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার থেকে বিরূপ আবহাওয়ারর কারণে বিভিন্ন জায়গায় টর্নেডো আঘাত হানা শুরু করে।

যার প্রভাব পড়ে উইসকনসিনেও। টর্নেডোর কারণে উউসকনসিনের গ্রেট লেক অঞ্চলের হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েন।

অপরদিকে বিরূপ আবহাওয়ার কারণে টেক্সাসে তৈরি হচ্ছে ভয়াবহ দাবদাহ। সেখানে উচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হবে বলে সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com