শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

করোনাভাইরাসে বিশ্বে মৃত্যু সাড়ে ৩ লাখ ছাড়াল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৭ মে, ২০২০
  • ২৮৬ বার

করোনাভাইরাস মহামারিতে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা সাড়ে তিন লাখ ছাড়িয়েছে। বুধবার সকাল পর্যন্ত তা দাঁড়ায় ৩ লাখ ৫২ হাজার ২৬৫ জনে। সেই সাথে নিশ্চিতভাবে আক্রাতের সংখ্যা ৫৫ লাখ ছাড়িয়ে গেছে। এ সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ লাখ ৮৭ হাজার ৮১০ জনে। ওয়ার্ল্ডোমিটারের তথ্যে এ সংখ্যা জানা গেছে।

আক্রান্ত ও মৃতের সংখ্যায় সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। এক লাখ ৫৭২ জন মারা যাওয়া এ দেশটিতে আক্রান্ত হয়েছে ১৭ লাখ ২৫ হাজার ২৭৫ জন।

আক্রান্তের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থায় রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার দেশটিতে ৩ লাখ ৯৪ হাজার ৫০৭ জন করোনার শিকার হয়েছেন। মারা গেছেন ২৪ হাজার ৫৯৩ জন।

যুক্তরাষ্ট্রের পর মৃতের দিক থেকে দ্বিতীয় খারাপ অবস্থায় আছে যুক্তরাজ্য (৩৭ হাজার ৪৮ জন)। এরপরই রয়েছে ইতালি (৩২ হাজার ৯৫৫ জন), ফ্রান্স (২৮ হাজার ৫৩০ জন) এবং স্পেন (২৭ হাজার ১১৭ জন)।

চীন ও নিউজিল্যান্ডের মতো কিছু দেশ দৃশ্যত করোনাভাইরাসের এ মহামারি নিয়ন্ত্রণ করতে পেরেছে। সেই সাথে ইউরোপ লকডাউন ধীরে ধীরে শিথিল করার প্রক্রিয়ায় রয়েছে। কিন্তু আমেরিকা বিশেষ করে দক্ষিণ আমেরিকা এখন সংক্রমণের সর্বোচ্চ পর্যায়ে আছে।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হয় প্রাণঘাতী করোনাভাইরাসের। গত ১১ মার্চ এ সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com