শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

হঠাৎ বিকট শব্দে সেতু ভেঙে খালে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৭৭ বার

পটুয়াখালীর মহীপুরে হঠাৎ বিকট শব্দে সেতু ভেঙে খালের মধ্যে পড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

আজ মঙ্গলবার সকালে লতাচাপলী ইউনিয়নের আজিমপুরের-তাহেরপুর গ্রামের লক্ষীর খালের উপর নির্মিত সেতুটি ভেঙে পড়ে। এতে ভোগান্তিতে পড়েছেন ১৫ গ্রামের ১৫ হাজার মানুষসহ কুয়াকাটায় আগত পর্যটকরা।

জানা গেছে, ২০০৪ সালে সেতুটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।প্রায় ৫ বছর আগে চলাচলের অনুপযোগী হলেও সেতুটি সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ।

এলাকাবাসী জানায়, একই স্থানে নতুন করে একটি ব্রিজ নির্মাণ না করলে স্কুলে পাঠদানসহ কৃষি কাজে সমস্যার সম্মুখীন হবেন তারা।তাই দুর্ভোগ কমাতে দ্রুত সময়ের মধ্যে সেতুটি নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

এ ব্যাপারে কলাপাড়া উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাদেকুর রহমান সাদীক বলেন, ভেঙে যাওয়া এ সেতুসহ উপজেলার ঝুঁকিপূর্ণ পাঁচটি সেতু নির্মাণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com