বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ফেনীর সীমান্তে ২৪ জনকে পুশইন করেছে বিএসএফ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৮৫ বার

ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়ার ভারতীয় সীমান্তে ২৪ জনকে পুশইন করেছে বিএসএফ। আটককৃতরা কুড়িগ্রামের বাসিন্দা।

আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে তাদেরকে পুশইন করা হয় বলে জানা গেছে।

ফেনী বিজিবি-৪ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আজ ভোর ৪টায় জসপুর ও খেজুরিয়া বিওপির ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার সীমান্ত দিয়ে ৬টি পরিবারের ২৪ জন বাংলাদেশি নাগরিককে বিএসএফ বাংলদেশে প্রবেশ করায়। এদের মধ্যে ৬ জন পুরুষ, ৫ জন মহিলা ও ১৩ জন শিশু রয়েছে।

তিনি জানান, পরবর্তীতে স্থানীয় জনগণ থেকে সংবাদ পেয়ে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। তারা প্রত্যেকেই কুড়িগ্রামের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা যায়। তাদেরকে ছাগলনাইয়া ও ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে। স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কাজ চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com