বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে চলছে একনেক সভা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১০৯ বার

২০২৪-২৫ অর্থবছরের ১১তম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা চলছে।

আজ শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরা যোগ দিয়েছেন।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজকের সভায় ১০টি প্রকল্প (নতুন ও সংশোধিত) অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।

এদিকে আজ বৈঠকের পর কোনো সংবাদ ব্রিফিং হবে না বলে আগেই জানানো হয়েছে। তবে নিয়মিত সভার পর সমসাময়িক বিষয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপদেষ্টাদের নিয়ে বৈঠক করতে পারেন বলেও জানা গেছে।

এদিকে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সমসাময়িক বিষয়ে আলোচনা করতে উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠকে বসতে পারেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

তিনি বলেন, একনেক সভার পরই উপদেষ্টাদের সঙ্গে আলোচনায় বসতে পারেন প্রধান উপদেষ্টা। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com