মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

চট্টগ্রামের ৮ উপজেলায় এনসিপির পথসভা, থাকবেন হাসনাত-জারা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১০১ বার

চট্টগ্রামে আজ রবিবার পথসভা করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।এদিন সকাল ৯টা থেকে দক্ষিণ চট্টগ্রামের আট উপজেলায় এ পথসভা শুরু করবেন তারা।

চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি মিডিয়া উইংয়ের মুখপাত্র আরফাত আহমেদ রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ৯টায় কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক, সকাল ১০টায় আনোয়ারার চাতুরী চৌমুহনী, বেলা সাড়ে ১১টায় বাঁশখালী উপজেলা চত্বর, দুপুর দেড়টায় সাতকানিয়ার কেরানীহাট, দুপুর ২টায় লোহাগড়া উপজেলার আমিরাবাদ। এ ছাড়া বিকেল সাড়ে ৩টায় চন্দনাইশের দোহাজারী পৌরসভা ও বিকেল ৪টায় চন্দনাইশ পৌরসভা, বিকেল ৫টায় পটিয়া উপজেলা কলেজ গেইট মোড়, সন্ধ্যা ৬টায় বোয়ালখালী উপজেলার গোমদণ্ডি, ফুলতলে পথসভা করবেন হাসনাত আব্দুল্লাহ ও ডা. তাসনিম জারা।

পথসভায় জাতীয় নাগরিক কমিটির চট্টগ্রাম এবং কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকবেন। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন স্থানীয় প্রতিনিধিদের বিষয়টি অবহিত করার অনুরোধ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com