বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

‘চলমান সংকটকে ঘনীভূত করার চেষ্টা করছেন কিছু উপদেষ্টা’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৫৫ বার

কোনো দলকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। এ সময় চলমান সংকটকে ঘনীভূত করতে কিছু উপদেষ্টা বিতর্কিত ভূমিকা পালন করছেন বলেও দাবি করেন তিনি।

আজ রবিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি কাজী নজরুলের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

রিজভী বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের বৈশিষ্ট্য নিরপেক্ষ হতে হবে। কোনো দলকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের নয়। এমনটা হলে জনগণ তা মেনে নেবে না।’

কিছু উপদেষ্টা বিতর্কিত ভূমিকা পালন করছেন উল্লেখ করে তিনি বলেন, ‘তারা চলমান সংকটকে ঘনীভূত করার চেষ্টা করছেন। উপদেষ্টারা অর্পিত দায়িত্ব বাদ দিয়ে অন্য কোনো গভীর এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করলে আমরা প্রতিবাদ করবই।’

তিনি আরও বলেন, ফ্যাসিবাদের দোসররা এখনো ঘাপটি মেরে বসে আছে। এ সময় প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান রিজভী।

জাতীয় কবিকে নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থানসহ জাতীয় আন্দোলন সংগ্রামের অনুপ্রেরণা ছিল নজরুল।

তিনি বলেন, ‘কবি কাজী নজরুল ইসলাম লেখণী, সাহিত্যকর্ম, গান থেকে যুগে যুগে মানুষ শিক্ষা গ্রহণ করছে। জুলাই আন্দোলন ও বিগত ১৫ বছরের আন্দোলনে তিনি আমাদের উদ্বুদ্ধ করেছেন। শত আঘাতের মধ্যে তার কাছ থেকে বেঁচে থাকার প্রেরণা পেয়েছি।’

রিজভী আরও বলেন, ‘শৃঙ্খলমুক্ত হওয়ার জন্য নজরুল আমাদের তাগিদ দিয়েছেন। জাতীয় ও ব্যক্তিগত জীবনের প্রতিটি পরতে পরতে তিনি আমাদের অঙ্গীকারবদ্ধ করেন। তাই তিনি আজও তিনি অত্যন্ত প্রাসঙ্গিক।’

উল্লেখ্য, জন্মদিন উপলক্ষে ফুল আর শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে বাঙালির প্রাণের কবি কাজী নজরুল ইসলামকে।রবিবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কবির সমাধিস্থলে ফুল হাতে ভিড় করেন ভক্ত অনুরাগী সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com