শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

চলছে বিএনপির তারুণ্যের সমাবেশ, জড়ো হয়েছেন লাখো তরুণ-যুবক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১১২ বার

রাজধানীর নয়াপল্টনে বিএনপির ৩ সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের তারুণ্যের সমাবেশ শুরু হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৩টায় আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করা বশির আহমেদের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ শুরু হয়। এতে ভিড় জড়ো হয়েছেন লাখো তরুণ-যুবক।

সমাবেশে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে আরও বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদের।

সমাবেশে সভাপতিত্ব করছেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। সমাবেশ পরিচালনা করছেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। এতে আরও বক্তব্য দেবেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।

সমাবেশকে কেন্দ্র করে সকাল ১০টা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী সমাবেশস্থলর জড়ো হতে দেখা গেছে। বেলা সাড়ে ১০ টার দিকে নেতাকর্মীদের স্লোগান ও পদচারণায় মুখরিত হয়ে ওঠে নয়াপল্টন।

ঢাকায় বিভিন্ন ওয়ার্ড ও থানা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে আসা নেতাকর্মীদের নয়াপল্টনে আসতে দেখা গেছে। এছাড়া এই বিভাগের বাইরে বরিশাল, বগুড়াসহ বিভিন্ন জেলা এবং বিভাগ থেকে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এসেছেস। ‘তারণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ স্লোগানে এই কর্মসূচি করছে সংগঠন তিনটি৷ ওদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীত পাশের সড়কে সমাবেশের মঞ্চ তৈরি করা হয়েছে।

সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনের আশেপাশে এলাকায় টানানো হয়েছে মাইক। সকাল থেকেই মাইকে ভেসে আসে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে গান। ওদিকে সমাবেশ শুরুর আগে মঞ্চে দেশীয় শিল্পীরা তাদের জনপ্রিয় গান পরিবেশন করেন।

নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার, জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত ফেস্টুন, টি-শার্ট ও বিভিন্ন রঙের ক্যাপ পরে এবং মাথায় জাতীয় ও দলীয় পতাকা বেঁধে সমাবেশে এসেছেন। তারা বিভিন্ন স্লোগানে সমাবেশ প্রাঙ্গণ মুখরিত করে তুলেছেন। অন্যদিকে, নয়াপল্টন এবং এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

অন্যদিকে, নেতাকর্মীদের জমায়েত ফকিরাপুল থেকে কাকরাইল মোড়, পুরানা পল্টন মোড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে। নয়াপল্টন এলাকায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

তরুণদের কাছে টানতে মে মাস জুড়ে কর্মসূচি ঘোষণা করে বিএনপির এই তিন সংগঠন। চারটি বড় বিভাগ ও শহরে দুই দিন করে আট দিন সেমিনার ও সমাবেশ করছেন তারা। এর আগে চট্টগ্রাম, খুলনা আর বগুড়ায় সেমিনার ও সমাবেশ হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com