বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

পটুয়াখালীর ডিসিকে রাজনীতির মাঠে আসতে বললেন নুর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৮৫ বার

পটুয়াখালী জেলা প্রশাসকের (ডিসি) বিরুদ্ধে ছাত্রদলকে দিয়ে তার বিরুদ্ধে প্রোগ্রাম করানোর অভিযোগ এনেছেন গণঅধিকার পরিষদের সভাপতি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর। একই সঙ্গে তিনি সর্তক করে দিয়েছেন যে, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কাউকে হারুন-বেনজির হতে দেবেন না।

রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসুবকে দেওয়া এক পোস্টে এমনটিই লেখেন নুর।

ফেসবুক পোস্টে নুর লিখেছেন, ‘নতুন হারুন-বেনজির হতে চাওয়া পটুয়াখালী ডিসি ছাত্রদলকে দিয়ে আমার বিরুদ্ধে প্রোগ্রাম করায়। ডিসিকে বলবো রাজনীতির খায়েস থাকলে চাকরি ছেড়ে রাজনীতির মাঠে আসুন। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা হারুন-বেনজির হতে দেব না।’

এর আগে, গত বৃহস্পতিবার রাতে পটুয়াখালীর দশমিনা ও গলাচিপায় বিএনপি এবং গণঅধিকার পরিষদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির কার্যালয়ে হামলা ও নুরকে অবরুদ্ধ করে রাখা হয় বলে অভিযোগ। বিপরীতে তার বিরুদ্ধে পালটা অভিযোগ আনে ছাত্রদল। পরে পটুয়াখালী-৩ আসনের বিষয়টি ‘টক অফ দ্যা কান্ট্রি’তে পরিণত হয়।

এর জেরে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চার কাজল ইউনিয়নে স্থানীয় বিএনপি এবং গণঅধিকার পরিষদের কার্যালয় ভাঙচুর, দফায় দফায় পালটাপালটি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই হামলা ভাঙচুর ও সংঘর্ষে উভয় দলের কমপক্ষে অর্ধশত মানুষ আহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com