সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

বিকেলে ইসিতে যাচ্ছে এনসিপি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৫৯ বার

নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রবিবার আবেদন ফরম জমা দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন।

তিনি বলেন, আজ বিকেল ৩টায় নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন জমা দিতে যাবে এনসিপির প্রতিনিধিদল।

এদিকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য ইসির আবেদন গ্রহণের শেষ দিনও আজ।

গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রদের দল এনসিপির আত্মপ্রকাশ হয় ২৮ ফেব্রুয়ারি। এর চার মাস পেরিয়ে গেলেও এখনো দলটি নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করেনি। এ অবস্থায় ঐক্যমত কমিশনসহ সরকারের সঙ্গে বৈঠকে দলটির প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন তোলে কিছু কিছু দল।

নতুন দলটির সদস্যসচিব জানিয়েছেন, নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের সব শর্ত পূরণে সময় প্রয়োজন হয়। এমনকি জেলা-উপজেলায় কমিটি গঠনেরও প্রয়োজন হয়।এসব প্রক্রিয়া শেষ করে নিবন্ধনের জন্য আবেদন করতে যাচ্ছে এনসিপি।

সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘দলের জেলা-উপজেলা কমিটি, অফিস এবং সদস্য ফরমের যে বাধ্যবাধকতা রয়েছে, এনসিপি এগুলো সব পূরণ করেছে। আমরা আশাবাদী- নিবন্ধন জমা দেওয়ার জন্য যেসব শর্ত পূরণ করা দরকার, সেগুলো করতে পেরেছি।’

নির্বাচনী প্রতীকের প্রশ্নে তিনি আরও বলেন, ‘মূলত আমরা ৫ থেকে ৬টি প্রতীক ঠিক করেছি। আবেদন জমা দেওয়ার পরে গণমাধ্যমে সেটা প্রকাশ করতে চাই।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com