সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

এনবিআর অবরুদ্ধ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৭৩ বার

আন্দোলনের মধ্যে এনবিআরে প্রবেশ ও বের হতে অলিখিত নিষেধাজ্ঞা চলছে। সেবাপ্রার্থী থেকে শুরু করে কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান ও কলমবিরতির মধ্যে ভেতরে প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ করেছেন আন্দোলনকারীরা।

এদিকে এনবিআরের বর্তমান চেয়ারম্যানের অপসারণ এবং নিপীড়নমূলক বদলির আদেশ বাতিলের দাবিতে আজও অবস্থান কর্মসূচি ও কলমবিরতি চালানোর ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। গতকাল মঙ্গলবার আগারগাঁওয়ের এনবিআর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

উল্লেখ্য, সরকার গত ১২ মে এনবিআরকে দুই ভাগ করার অধ্যাদেশ জারি করলে এর বিরোধিতা করে ২৬ মে পর্যন্ত কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কর্মকর্তারা অবস্থান কর্মসূচি ও কলমবিরতি পালন করেন।

পরে ২৫ মে রাতে অর্থ মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, এনবিআরকে বিলুপ্ত নয়, বরং ‘স্বাধীন ও বিশেষায়িত’ সংস্থায় উন্নীত করা হবে। এর পরিপ্রেক্ষিতে আন্দোলন প্রত্যাহার করা হলেও চেয়ারম্যান অপসারণের দাবিতে অসহযোগ আন্দোলন চালানোর ঘোষণা দেয় ঐক্য পরিষদ।

এদিকে গত ২০ জুন এনবিআরের কাঠামোগত সংস্কারের সমন্বয় করতে ছয় সদস্যের একটি কমিটি গঠন করে সরকার। এনবিআর সদস্য (কর, লিগ্যাল ও এনফোর্সমেন্ট) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীকে এ কমিটির প্রধান সমন্বয়কারী করা হয়। এ সিদ্ধান্তের বিরোধিতা করে এবং চেয়ারম্যান অপসারণের দাবিতে জরুরি সংবাদ সম্মেলন করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com