শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

আবু সাঈদ হত্যা মামলা : পলাতক ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৬৯ বার

জুলাই আন্দোলনের প্রতীক শহিদ আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে পলাতক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুরসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ সোমবার দুপুরে এ আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

এর আগে সোমবার সকালে এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। অভিযোগে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টরসহ ৩০ জনকে আসামি করা হয়েছে। তদন্ত প্রতিবেদন আবু সাঈদ হত্যার সঙ্গে তৎকালীন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ ৩০ জনের সম্পৃক্ততা মিলেছে বলে জানা গেছে।

গত ২৪ জুন তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দিয়েছে তদন্ত সংস্থা। একইসঙ্গে আবু সাঈদকে হত্যায় ব্যবহৃত অস্ত্র প্রসিকিউশনে জমা দেয়া হয়েছে।

এ মামলায় চার আসামি কারাগারে রয়েছেন। তারা হলেন- রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী।

উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সূচনায় রংপুরে পুলিশের গুলিতে প্রকাশ্য দিবালোকে শহীদ হন আবু সাঈদ।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তিনি পুলিশের সামনে বুক পেতে দাঁড়ানো অবস্থায় সরাসরি গুলিবিদ্ধ হন। ওই নির্মম হত্যাকাণ্ড দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া ও আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় তোলে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com