শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

আ.লীগকে সহযোগিতাকারীরাও অপরাধী: অ্যাটর্নি জেনারেল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১০২ বার

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, আওয়ামী লীগেকে যারা সহযোগিতা করছে তারাও অপরাধী। শনিবার (৫ জুলাই) সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) অডিটোরিয়ামে আয়োজিত ছায়া সংসদে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সত্তার নাম। এই নিষিদ্ধ সত্তার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি কেউ ভূমিকা পালন করে তাহলে আমি নিশ্চিতভাবে বলব সেও অপরাধে সম্পৃক্ত হচ্ছে। সে অপরাধের জন্য যথাযথভাবে তাকে আইনের আওতায় আনার যথেষ্ট সুযোগ আছে এবং আনা হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে যত ভিন্নমতই থাকুক, ফ্যাসিস্ট বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ রয়েছে বলেও মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল।

ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিনা এমন এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তিনি বলেন, সংবিধান নতুন করে লিখতে কোনো আপত্তি নেই। লেখা যেতেই পারে। কিন্তু একইসঙ্গে আমাদের সংবিধান মহান মুক্তিযুদ্ধে শহীদদের রক্তের বিনিময়ে লেখা ৭২-এর সংবিধান। আমি বিশ্বাস করি, এটি এখনও বিশ্বের ওয়ান অব দ্য ফাইনেস্ট কনস্টিটিয়েশন। মানুষের বিরুদ্ধে যায় এমন বিতর্কিত সংশোধনীগুলো বাদ দিয়ে এটি আরও যুগোপযোগী করা সম্ভব।

এ সময়, মব কালচার বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, মব কালচার বিচার বিভাগের প্রতি অনাস্থা নয়, বরং ১৭ বছরের অবিচারের বিরুদ্ধে ক্রোধের বহিঃপ্রকাশ। এ ক্রোধ আমরা প্রত্যাশা করি না। মব কালচার জুলাইয়ের অর্জনকে ম্লান করতে পারে, তাই এটি বন্ধ করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com