মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১০৮ বার

কক্সবাজারে সৈকতের হিমছড়ি পয়েন্ট সাগরে গোসলে নেমে নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী আসিফ আহমেদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন আরও একজন।

আজ বুধবার সকাল ৮টার দিকে সৈকতের সমিতি পাড়া পয়েন্ট এলাকায় মৃতদেহটি ভেসে আসে বলে জানান সী সেইফ লাইফ গার্ডের সুপারভাইজার মো. ওসমান গণি।আসিফ আহমেদ বগুড়া সদরের দক্ষিণ নারুলী এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে।

এর আগে ঘটনার পরপরই মৃত উদ্ধার হয়েছেন কে এম সাদমান রহমান সাবাব (২১)। তিনি ঢাকার মিরপুর থানার এ/৭ পল্লবী দক্ষিণের বাসিন্দা কে এম আনিসুর রহমানের ছেলে।

এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন- বগুড়া সদরের দক্ষিণ নিধনিয়া দক্ষিণ পাড়ার মো. আমিনুল ইসলামের ছেলে অরিত্র হাসান। তারা তিনজনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২০২৪ সেশনের প্রথমবর্ষের শিক্ষার্থী।

সী সেইফ লাইফ গার্ডের সুপারভাইজার মো. ওসমান গণি বলেন, বুধবার সকাল ৮টার দিকে সৈকতের সমিতি পাড়া পয়েন্ট সাগরে একটি মৃতদেহ ভেসে আসতে দেখে স্থানীয়রা লাইফ গার্ড কর্মীদের খবর দেয়। পরে লাইফ গার্ডের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মৃতদেহটি উদ্ধার করেছে।

ঘটনায় নিখোঁজদের বন্ধু ও স্বজনদের দেওয়া ছবি দেখে মৃতদেহটির পরিচয় নিশ্চিত হওয়া গেছে।মৃতদেহটি কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এর আগে মঙ্গলবার সকালে পাঁচ বন্ধু মিলে কক্সবাজার ঘুরতে আসেন। এক পর্যায়ে তারা হিমছড়ি সৈকতে ঘুরতে যান। পরে তাদের মধ্যে দুজন বাঁধের উপরে বসে ছিলেন এবং অপর তিনজন বাঁধের নিচে নেমে সাগরে গোসল করছিলেন। এ সময় ঢেউয়ের তোড়ে তিনজনই সাগরে ভেসে যায়। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে সাদমান রহমান সাবাবকে মৃত অবস্থায় উদ্ধার করলেও অপর দুজন ভেসে যায়।

ঘটনার পর থেকে বৃষ্টি আর বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র উত্তাল সাগরের বিভিন্ন পয়েন্টে ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ ও লাইফ গার্ড কর্মী উদ্ধার কার্যক্রম চালালেও মঙ্গলবার রাত পর্যন্ত তাদের সন্ধান মেলেনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com