শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

পুলিশি বর্বরতার বিরুদ্ধে উত্তাল আমেরিকার মিনেপোলিস, কারফিউ জারি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩০ মে, ২০২০
  • ৩৫৯ বার

পুলিশ হেফাজতে আমেরিকার মিনেসোটা অঙ্গরাজ্যের মিনেপোলিস শহরে জর্জ ফ্লয়েড নামে একজন কৃষ্ণাঙ্গ নাগরিক নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভে উত্তাল হয়ে পড়েছে মিনেপোলিস শহর। পরিস্থিতি সামাল দিতে মেয়র জ্যাকব ফ্রেই শহরে কারফিউ জারি করেছেন।

তিনি নির্দেশ দিয়েছেন, সবাইকে রাস্তা থেকে ঘরে ফিরতে হবে এবং রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। এ সময় শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন, ফায়ার সার্ভিস এবং চিকিৎসা কর্মী ও ন্যাশনাল গার্ডের সদস্যরা শান্তি রক্ষার দায়িত্বে রাস্তায় থাকতে পারবে।

তিনি সুস্পষ্ট করে বলেন, রাতের বেলায় যারা রাস্তায় নামবে তাদেরকে ৯০ দিনের জেল দেয়া হবে এবং এক হাজার ডলার জরিমানা করা হবে। তিনি বলেন, আমেরিকার কৃষ্ণাঙ্গ ব্যক্তি হলে তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে- তা নয়।

এর আগে মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর মিনেপোলিস শহরে বিক্ষোভের অবসান ঘটানোর আহ্বান জানান। গভর্নর টিম ওয়াল্জ বলেন, পুলিশ হেফাজতে রেখে হ্যান্ডকাফ পরা অবস্থায় বর্বরতা চালিয়ে কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে হত্যা করার সঙ্গে যেসব কর্মকর্তা জড়িত তাদেরকে দ্রুত ন্যায় বিচারের আওতায় আনা হবে।

ফ্লয়েড হতাকাণ্ডের পর টানা তৃতীয় দিন মিনেপোলিস শহরে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা বহুসংখ্যক গাড়ি, ভবন এবং পুলিশের গাড়িতে আগুন দিয়েছে।
সূত্র : পার্স টুডে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com