সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের আবেদন খারিজ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৭৯ বার

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়মিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।আদালত জানিয়েছেন, ফিলিস্তিনে যুদ্ধাপরাধ তদন্তে তাদের এখতিয়ার আছে এবং ইসরায়েলের দাবি প্রত্যাখ্যানযোগ্য। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, গাজায় গণহত্যার যুদ্ধ বিষয়ে আইসিসির বিচারের এখতিয়ার করে সম্প্রতি নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের অনুরোধ করে ইসরাএয়ল। গত ৯ জুলাই আইসিসির বিচারকরা এ ব্যাপারে তাদের সিদ্ধান্ত জানান যা গতকাল বুধবার আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত হয়।

ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান ইসরায়েলের যুদ্ধাপরাধের বিষয়ে আদালতের বৃহত্তর তদন্ত স্থগিত করার জন্য ইসরায়েলি অনুরোধও প্রত্যাখ্যান করেছেন বিচারকরা।

গাজা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে ২০২৪ সালের নভেম্বরে নেতানিয়াহু ও ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে প্রথম গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আইসিসির বিচারকরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com