সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

ইরাকে শপিং মলে অগ্নিকাণ্ডে নিহত ৬০

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৮১ বার

ইরাকে শপিং মলে অগ্নিকাণ্ডে ৬০ জন নিহতের কথা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া অনেকে এখনো নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, আজ বৃহস্পতিবার দেশটি কুত শহরের একটি শপিংমলে আগুনে এই হতাহতের ঘটনা ঘটেছে। শুরুতে ৫০ জন হতাহতের কথা নিশ্চিত করা হয়েছিল। পরবর্তীতে জানানো হয় অন্তত ৬০ জন নিহত হয়েছেন এই অগ্নিকাণ্ডে।

শহরের একজন স্বাস্থ্য কর্মকর্তা রয়টার্সকে জানান, ‘আমরা ৫৯ জনের পরিচয় শনাক্ত করতে পেরেছি। একজনের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। ’

ওয়াসজিদ প্রদেশের গভর্নর আল মায়াহি বলেন, একটি রেস্টুরেন্ট ও শপিংমলে আগুন লাগে। দমকলকর্মীরা বেশ কয়েকজনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। এই ঘটনায় তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার। তদন্ত প্রতিবেদন ৪৮ ঘণ্টার মধ্যে জমার নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com