রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

লোকে লোকারণ্য ময়দান, সমাবেশস্থলে জামায়াতের সেক্রেটারি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৫৮ বার

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ। আজ শনিবার দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও ভোর থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে দলে দলে নেতাকর্মীরা উদ্যানে আসতে শুরু করেন। এরই মধ্যে লোকে লোকারণ্য জামায়াতের সমাবেশস্থল।

নেতাকর্মীরা ‘দাঁড়িপাল্লা’ স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে উদ্যানে প্রবেশ করছেন। মাথায় জেলার নাম, কপালে জামায়াতের লোগো আর গায়ে লেখা সাদা গেঞ্জি ও পাঞ্জাবি পরে অনেককে দেখা যায়।

সমাবেশস্থলে সকাল ১০টা থেকে কুরআন তেলাওয়াত, হামদ-নাত পরিবেশনসহ সাংস্কৃতিক কার্যক্রম শুরু হয়। মাইকে অনুষ্ঠান সূচনা ঘোষণা দেন ইসলামী সংগীতশিল্পী সাইফুল্লাহ মানসুর। সমাবেশে ২০টি পয়েন্টে প্রায় ছয় হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন।

এদিকে সকাল ৯টা ২৫ মিনিটে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার মন্দির গেট দিয়ে সমাবেশস্থলে প্রবেশ করেন। এসময় নেতাকর্মীরা তাকে ঘিরে স্লোগান দেন এবং স্বেচ্ছাসেবকরা ব্যারিকেড করে স্টেজে নিয়ে যান।

দলটির আমির ডা. শফিকুর রহমান মহাসমাবেশে সভাপতিত্ব করবেন। জামায়াত এ সমাবেশে পিআর পদ্ধতিতে নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন কমিশন, লেভেল প্লেয়িং ফিল্ড, বিচার বিভাগের স্বাধীনতা ও রাজনৈতিক সংস্কারসহ কয়েকটি দাবি উপস্থাপন করবে বলে জানা গেছে।

সমাবেশে দেশের সব কার্যকর রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে জামায়াতে ইসলামী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com