রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

মাইলস্টোন শিক্ষার্থীদের কবরের জায়গা নির্ধারণ করলেন প্রধান উপদেষ্টা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৫৯ বার

বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহত শিক্ষার্থীদের কবরের জায়গা নির্ধারণ করে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মাইলস্টোন স্কুলের কাছে উত্তরা ১২ নম্বরে সিটি করপোরেশনের কবরস্থানে তাদের কবর দেওয়ার জায়গা নির্ধারণ করে দিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পরবর্তীতে এই কবরস্থান তাদের স্মৃতি রক্ষার্থে সংরক্ষণ করা হবে বলেও ওই পোস্টে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গতকাল সোমবার বেলা ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল ও কলেজের একটি ভবনে বিমান বাহিনীর এফ-সেভেন বিজেআই মডেলের যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ছাড়া আহত হয়ে অনেকেই চিকিৎসাধীন আছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com