বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

জুলাইয়ে ইয়ামিন হত্যা : সাবেক এএসআই মোহাম্মদ আলী গ্রেপ্তার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৩৬ বার

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিনকে পুলিশের সাঁজোয়া যান (এপিসি) থেকে ফেলে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রবিবার নারায়ণগঞ্জের রুপগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই ঘটনায় সাভার থানা পুলিশ অভিযান চালায়। তাদেরকে সহযোগিতা করে রুপগঞ্জ থানা পুলিশ।

মোহাম্মদ আলীকে গ্রেপ্তারের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

ছবি: মোহাম্মদ আলী

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পলাতক মোহাম্মদ আলীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

প্রসঙ্গত, ২০২৪ সালের ১৮ জুলাই সাভারে শিক্ষার্থীদের আন্দোলনের সময় এপিসি থেকে ফেলে দেওয়ার পর গুলিবিদ্ধ অবস্থায় মারা যান ইয়ামিন। তখন পুলিশের এপিসি থেকে তাকে নির্মমভাবে ফেলে দেওয়ার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।

ইয়ামিন রাজধানীর মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। থাকতেন এমআইএসটির ওসমানী হলে। তার বাড়ি সাভারের ব্যাংক টাউন আবাসিক এলাকায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com