শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি পৌঁছেছেন ৩২৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আব্বাস আরাগচির বৈঠক বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী টঙ্গীতে বিএনপি নেতার নাম ব্যবহার করে চাঁদা দাবি প্রত্যাশিত বাংলাদেশ গড়তে দক্ষ জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা ও নাশকতার আশঙ্কা, দেশজুড়ে নিরাপত্তা জোরদার নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, বেড়েছে ডিম ও মাছের দাম হামের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও হুঁশিয়ারি পরিবহনমন্ত্রীর, গ্যাসচালিত বাসের ভাড়া বাড়ালে ব্যবস্থা

বাংলাদেশে ২৪ ঘণ্টায় ২২ জনের মৃত্যু, আক্রান্ত ২৩৮১

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১ জুন, ২০২০
  • ২৯০ বার

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ২২ জনের মৃত্যু ঘটেছে। এ সময়ে আক্রান্ত হয়েছে ২ হাজার ৩৮১ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৬৭২ জনে এবং আক্রান্ত ৪৯ হাজার ৫৩৪ জন।

আজ সোমবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।

তিনি আরো জানান, ৫২টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ১০৪টি এবং পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৪৩৯টি। আক্রান্তের হার ২০.৮১ শতাংশ।

নাসিমা সুলতানা আরো জানান, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮১৬ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১০ হাজার ৫৯৭ জন। সুস্থতার হার ২১.৩৯ শতাংশ এবং মৃত্যুর হার ১.৩৬ শতাংশ।

মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, পুরুষ ১৯ জন ও নারী তিনজন।

এদের মধ্যে ঢাকা বিভাগের ১১ জন, চট্টগ্রাম বিভাগের আটজন, সিলেট বিভাগের দুইজন ও বরিশাল বিভাগের একজন।

বয়স বিশ্লেষণে জানা যায়, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন ৪১-৫০ আটজন, ৫১-৬০ চারজন, ৬১-৭০ সাতজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন।

হাসপাতালে মারা গেছেন ১৬ জন, বাড়িতে পাঁচজন ও হাসপাতালে আনার পথে একজন।

৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানায় সরকার।

১৮ মার্চ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com