বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জয়ের সাফল্য শিক্ষার্থীদের: জিএস ফরহাদ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭১ বার

জয়ের সাফল্য আমার নয়, শিক্ষার্থীদের- এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত ছাত্রশিবিরের নেতা এস এম ফরহাদ।

আজ বুধবার সকালে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি এ মন্তব্য করেন।

সিনেট ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এস এম ফরহাদ বলেন, ‘আমার দিক থেকে ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে জিএস হিসেবে নির্বাচিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের বিজয়। এটি ব্যক্তি ফরহাদের বিজয় হিসেবে দেখার কোনো সুযোগ নেই।’

তিনি বলেন, ‘ডাকসু নির্বাচনে জয় বা পরাজয় বলে কিছু নেই। এ নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়েছে জুলাই প্রজন্ম, বিজয়ী হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী। একই সঙ্গে বিজয়ী হয়েছে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা এবং শহীদদের স্বপ্ন।’

তিনি আরও বলেন, ‘সব শিক্ষার্থীদের আমানত আমাদের ওপর অর্পিত হয়েছে। দায়িত্বে যতদিন থাকব, সেই সময়ে যদি কোনো ভুল করি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন সরাসরি তা শুধরে দেন।’

তিনি স্পষ্ট করে জানিয়েছেন, নির্বাচনের পর কোনো বিজয় মিছিল আয়োজন করবেন না।

এভাবে তিনি সাধারণ শিক্ষার্থীদের প্রতি দায়িত্ববোধ ও সততার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং সকলকে মনে করিয়ে দেন যে জয়ের সাফল্য কোনো ব্যক্তির নয়, বরং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com