রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

করোনা পরিস্থিতির আরো অবনতি হতে পারে : কাদের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৩৩৮ বার

করোনাভাইরাসের কারণে দেশে চলমান দুঃসময়ে যেসব পরিবহন শ্রমিক ও মালিক অতিরিক্ত ভাড়া আদায় করছেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলছেন না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অনেক অভিযোগ পেয়েছি। এ বিষয়ে ব্যবস্থা নিতে বিআরটিএ, ডিএমপি, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশসহ সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশনা দেয়া হয়েছে।’

বৃহস্পতিবার নিজের সরকারি বাসভবন থেকে সড়ক ও জনপথ অধিদফতরের কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে মন্ত্রী এসব কথা বলেন।

কাদের বলেন, সঙ্কটের এ সময়ে পরিবহন মালিক ও শ্রমিকদের মানবিক সহযোগিতা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। তিনি পরিবহন শ্রমিক ও মালিকদের সরকারের দেয়া নির্ধারিত ভাড়া মেনে চলার আহ্বান জানান।

করোনা সংক্রমণে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলের মধ্যে বাংলাদেশ ২১তম স্থানে চলে এসেছে জানিয়ে কাদের বলেন, ‘এ পরিস্থিতির আরো অবনতি হতে পারে। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে কোনোরূপ শৈথিল্য প্রদর্শন পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলতে পারে।’

তিনি সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানান।

সরকার জাতির এ সঙ্কটে সবার নিকট দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে জানিয়ে কাদের বলেন, ‘দ্বিমত, বহুমত গণতান্ত্রিক সমাজের অলঙ্কার। কিন্তু অভিন্ন এ করোনা শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধতাই সঙ্কট সমাধানের শক্তি। এতে লড়াইয়ের ময়দানের যোদ্ধারা মনোবল পাবেন।’

তিনি বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে সরকারের সমালোচনাকে রুটিন ওয়ার্কে পরিণত না করার আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি করোনার সংক্রমণ বিস্তারে আরো প্রাণশক্তি যোগাবে। ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com