শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

মহাসড়ক অবরোধের ঘোষণার পর ইউপি চেয়ারম্যান আটক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪ বার

ফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের মহাসড়ক অবরোধ কর্মসূচি ঘোষণার পর প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিঞাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত ও যান চলাচল স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। গতকার শনিবার রাত থেকেই মহাসড়কে পুলিশ, র‍্যাব ও সেনা সদস্যদের টহল জোরদার রয়েছে। পাশাপাশি মহাসড়কে তিনটি এবিসি কামান ও একটি জল কামান মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফরিদপুর-৪ আসন পুনর্বিন্যাস করে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে গত কয়েকদিন ধরে এলাকাবাসী অবরোধ কর্মসূচি পালন করছেন।

এর মধ্যে গতকাল শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনের মাধ্যমে ম. ম সিদ্দিক মিঞা আজ থেকে সকাল-সন্ধ্যা তিনদিনের নতুন অবরোধ কর্মসূচি ঘোষণা করেছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, ‘আটকের বিষয়টি গোয়েন্দা পুলিশ নিশ্চিত করেছে। বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।’

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল বলেন, ‘সাধারণ মানুষের ভোগান্তি রোধে প্রশাসনের পক্ষ থেকে চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ প্রায় এক হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মহাসড়কে দায়িত্ব পালন করছেন। কেউ সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com