শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫ বার

আগামী বছরের ফেব্রুয়ারি মাসে রমজান শুরুর আগেই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করে নিজের পূর্বের কাজে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে ভার্চুয়াল আলোচনায় তিনি এ কথা জানান। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এ সংবাদ প্রকাশ করা হয়।

আলোচনায় আইএমএফ প্রধান জর্জিয়েভা ড. ইউনূসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, অল্প সময়ে আপনি (ড. ইউনূস) অনেক কিছু করেছেন। দেশ যখন ভয়াবহ ঝুঁকির মুখে ছিল, তখন আপনি তাকে এগিয়ে নিয়েছেন। সঠিক সময়ে সঠিক মানুষ হিসেবে আপনি দায়িত্ব কাঁধে নিয়েছেন।

তিনি বিদেশি মুদ্রার বাজার স্থিতিশীল করা এবং বাজারভিত্তিক বিনিময় হার চালুর সাহসী সিদ্ধান্তের পর রিজার্ভ পুনরুদ্ধারেরও প্রশংসা করেন।

প্রধান উপদেষ্টা তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন শেষ করে আমি আমার আগের কাজে ফিরে যাব।

জর্জিয়েভা বলেন, অর্থনীতিকে শক্ত অবস্থানে নিতে রাজস্ব বৃদ্ধি ও ব্যাংকিং খাতে সংস্কার জরুরি। এ প্রসঙ্গে ড. ইউনূস বলেন, আমরা একটি পুরোপুরি ভেঙে পড়া অর্থনীতি পেয়েছি। কিছু লোক আক্ষরিক অর্থেই ব্যাংক থেকে বস্তায় বস্তায় টাকা নিয়ে পালিয়ে গেছে।

আলোচনায় উভয়পক্ষ আঞ্চলিক পরিস্থিতি নিয়েও কথা বলেন। এর মধ্যে নেপালে জেন-জি আন্দোলন এবং আসিয়ানভুক্ত হওয়ার জন্য বাংলাদেশের আগ্রহ নিয়ে তারা আলোচনা করেন।

এ সময় অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ ও অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com