মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিক বার্ন ইন্সটিটিউটে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৯ বার

চট্টগ্রামের সাতকানিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিককে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়েছে।

গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধ শ্রমিকরা হলেন মাহবুবুর রহমান (৪৫), ইদ্রিস আলী (২৭), রিয়াজ উদ্দিন (২০) ও ইউসুফ আলী (৩২)। আহত সকলে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বলতলী গ্রামের স্থায়ী বাসিন্দা।

আহতদের স্বজন সূত্রে জানা যায়, বুধবার সকালে শ্রমিকরা একটি গুদামে গ্যাস সিলিন্ডার রাখার সময় হঠাৎ তা থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৪ জন শ্রমিক দগ্ধ হন।

পরে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য রাতে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।

উল্লেখ্য, মাহবুবুর রহমানের ৫০%, ইদ্রিস আলীর ৬০%, রিয়াজ উদ্দিনের ৪২% ও ইউসুফ আলীর শরীরে ৫৭% দগ্ধ হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com