মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

ডিএমপির ৭ কর্মকর্তাকে বদলি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮১ বার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তারা উপকমিশনার, অতিরিক্ত উপকমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তা। গতকাল বুধবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত তিনটি পৃথক আদেশে তাদের বদলি করা হয়।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ডিএমপির সিটি-ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের উপকমিশনার মোহাম্মদ মোর্শেদ আলমকে পিঅ্যান্ডআর বিভাগে, ডিএমপির প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন-১) মাঈন উদ্দিন চৌধুরীকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের কাউন্টার টেরোরিজম-১-এ, ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (ট্রাফিক-অ্যাডমিন) মো. মেহেদী হাছানকে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে এবং ডিএমপির অতিরিক্ত উপকমিশনার মো. ওয়ালিউল ইসলামকে ট্রেনিং বিভাগে বদলি করা হয়েছে।

এ ছাড়া ডিএমপির ট্রাফিক-তেজগাঁও বিভাগের ট্রাফিক-মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আসলাম সাগরকে মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল মিরপুর), মিরপুর বিভাগের (পেট্রোল মিরপুর) সহকারী পুলিশ কমিশনার কাজী মিজানুর রহমানকে সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-মোহাম্মদপুর জোন) ও ট্রাফিক-উত্তরা বিভাগের ট্রাফিক-এয়ারপোর্ট জোনের সহকারী পুলিশ কমিশনার শারমিন আকতার চুমকিকে অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) দপ্তরের ট্রাফিক-অ্যাডমিনের অতিরিক্ত উপকমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com